দার্জিলিং এর একটি বৌদ্ধ মঠ
|
গয়াবাড়ি, মহানদী প্রভৃতি চা বাগানে ঘেরা অপূর্ব সুন্দর স্টেশন। দুপাশের ঢাল বেয়ে চা গাছের ঝোপ সকল কে মুগ্ধ করে। এখানকার আবহাওয়া, মাটি এবং ঠান্ডা পরিবেশের মিশ্রন যা সুগন্ধী চা উতপাদনের ক্ষেত্রে আদর্শ এবং যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না।
ট্রেন এরপর একটি ব্যস্ত স্টেশন কার্শিয়াং এ ঢোকে। এখানে পরপর চা চায়ের দোকান, বোর্ডিং স্কুল এবং সবচেয়ে পুরান ফরেস্ট্রি কলেজ অবস্থিত। দার্জিলিং পাহাড়ের সবচেয়ে আদ্র জায়গা কার্শিয়াং যার নাম 'ল্যান্ড অফ দা হোয়াট অর্কিড'।
|